শ্রীমঙ্গলে ১১ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও গ্রামে ধানক্ষেত থেকে ১১ ফুট দীর্ঘ ও প্রায় ২০ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ

2025-11-29T13:28:32+00:00
2025-11-29T13:28:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ১১ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:২৮ পিএম   (ভিজিট : ১১৬)
X

শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও গ্রামে ধানক্ষেত থেকে ১১ ফুট দীর্ঘ ও প্রায় ২০ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে নোয়াগাঁও এলাকায় ধান কাটার সময় কৃষকরা প্রথম সাপটি দেখতে পান। বিশাল আকৃতির সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে ধান কাটা বন্ধ করে দেন এবং দ্রুত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

সংবাদ পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। তারা সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানায়, উদ্ধার হওয়া সাপটি লাউয়াছড়া ও সংলগ্ন চা বাগান এলাকার বনাঞ্চলে অবমুক্ত করার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়রা জানান, ধান কাটার মৌসুমে এমন বড় সাপ দেখায় আতঙ্ক বাড়লেও দ্রুত উদ্ধার অভিযান সাপ ও মানুষ—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy