খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম, খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ

2025-11-29T14:00:40+00:00
2025-11-29T14:15:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ২:০০ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ২:১৫ পিএম  (ভিজিট : ২৯৪)
X

খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম, খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ আজ শনিবার বেলা ১১.০০ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের সভাপতি এস এম দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা পরিবেশবিদ খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। 

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার কো-অর্ডিনেটর অ্যাডঃ মোমিনুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, বাংলাদেশ লেবার পার্টির জেলা সভাপতি প্রিন্সিপ্যাল এ এস এম সাইফুদ্দোহা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা মহানগর সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান মুন্না, আমরা বৃহত্তর খুলনাবাসী’র সহ-সভাপতি সরদার আবু তাহের, সাবেক ছাত্র নেতা এস এম চন্দন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান, খুলনা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক মল্লিক জাহিদুল ইসলাম, কবি ও শিক্ষক মোঃ জুবায়ের হোসেন, খুলনার সময়ের খবরের সম্পাদক সরদার বাদশা, নাগরিক আইন পরিষদের ইন্সট্রাক্টর অ্যাডঃ মেহেদী হাসান, সমাজ সেবক শাহ মোঃ লায়েকুল্লাহ, বাংলাদেশ যুব ইউনিয়নের খুলনা মহানগর সভাপতি সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কবি নাজমুল তারেক তুষার, কবি রহমত আলী, শিরোমনি যুব উন্নয়ন সংস্থার পরিচালক প্রামি আক্তার লিজা, রোটারিয়ান মনোয়ার হোসেন লাভলু, শাহ মোঃ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, সাংবাদিক শাহীন হাওলাদার, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর মোঃ হাবিবুর রহমান আকন, আব্দুল হালিম মুন্না, এন্ড্রো মিন্টু, মোঃ ইব্রাহিম খান, এম এ কাদের বাবলু, ইউনাইটেড পিপলস বাংলাদেশ-আপ বাংলাদেশের খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক হাফেজ ক্বারী আয়াতুল্লাহ সুলতান, খুলনা জেলা পুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক খান, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিশ খুলনা জেলা শাখা সেক্রেটারী আবুল কাশেম প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সুযোগে খুলনায় খুন, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা, অস্ত্রের মহড়া ও নানা অরাজকতা বেড়েছে। প্রশাসনের কাছে অপরাধীদের তালিকা থাকা সত্ত্বেও তাদের গ্রেফতার না করা এবং ঘটনাপরবর্তী তদন্তে অব্যবস্থাপনার কারণে জনগণ হতাশ হয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, আইন-শৃঙ্খলার অবনতির কারণে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, আবার অনেক নিরীহ মানুষ হয়রানিরও শিকার হচ্ছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy