রাজস্থলীতে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

রাজস্থলী (কাপ্তাই) প্রতিনিধি

সারাবাংলা

ছাত্রদল রাজস্থলী থানার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত

2025-11-29T14:24:11+00:00
2025-11-29T15:29:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজস্থলীতে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল
রাজস্থলী (কাপ্তাই) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ২:২৪ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ৩:২৯ পিএম  (ভিজিট : ১৭৯)
X

ছাত্রদল রাজস্থলী থানার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় করেন। ২৮ নভেম্বর বাদ এশা শফিপুর মাদরাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই দোয়া মাহফিলে সর্বস্তরের মানুষের ঢল নামে, যা পুরো এলাকাকে এক আবেগঘন পরিবেশে পরিণত করা হয়।

রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক রাজনীতির অনন্য প্রতীক, যিনি দেশকে ভালবাসে জেল খাটলেন কিন্তু দেশ ছেড়ে যাননি! তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, সমগ্র জাতির প্রত্যাশা। দীর্ঘদিন ধরে তিনি অন্যায়ভাবে হয়রানি ও শারীরিক অবহেলার শিকার হয়ে অসুস্থ, যা জাতীয় রাজনীতির প্রতি অবিচার। তাঁরা আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই প্রমাণ করে তিনি এখনও দেশের গণতান্ত্রিক আন্দোলনের হৃদয়ে জায়গা করে আছেন।

দোয়া মাহফিলে বেগম জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।এ সময় ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুবেল,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ, যুগ্ন আহবায়ক মামুন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম, সবুজ ও তাতীদরের আহবায়ক সাদেক সহ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি মাদ্রাসা, এতিম খানার শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল।

আয়োজকরা জানান, দেশনেত্রীর সুস্থতা না ফেরার আগ পর্যন্ত দোয়া মাহফিল অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy