প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৪:১১ পিএম (ভিজিট : ৫১)

X
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার সকালে জিয়া অডিটোরিয়ামে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামানের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব বাবলু, মোঃ ইকবাল চৌধুরী, জেলা মহিলাদল নেত্রী জনি মজুমদার।
এসময় পৌরসভা বিএনপির ১০টি ওয়ার্ড এবং ১০ ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকগণ, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।