সদরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পনের বছরের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদরপুরের

2025-11-29T16:12:59+00:00
2025-11-29T16:12:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সদরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৪:১২ পিএম   (ভিজিট : ১২০)
X

ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পনের বছরের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদরপুরের পূর্বশ্যামপুর বাসস্টেশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, নিহত স্কুলছাত্রটি মোটরসাইকেলে করে সদরপুর বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা তিন চাকার নসিমনের সঙ্গে সংঘর্ষ ঘটে। সড়কের দক্ষিণ পাশে দাঁড়িয়ে থাকা ইজিবাইককে পাশ কেটে বেড়িয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলেও পথচারীরা জানান। 

সংঘর্ষে স্কুলছাত্র গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্কুলছাত্রের নাম মো: হামযা মোল্যা। উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে উপজেলার সদরপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর গ্রামের প্রবাসী মো: সহিদ মোল্যার একমাত্র পুত্র। 

খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের প্রাথমিক ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy