কুড়িগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুড়ি চন্দ্রখানা গ্রামে মফিজ উদ্দিন (৬৩) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।জানা গেছে,

2025-11-29T17:02:25+00:00
2025-11-29T17:05:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৫:০২ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ৫:০৫ পিএম  (ভিজিট : ৫৪)
X

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুড়ি চন্দ্রখানা গ্রামে মফিজ উদ্দিন (৬৩) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

জানা গেছে, মফিজ উদ্দিন বেশ কিছু দিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। তিনি পানি দেখলে খুব ভয় পেতেন। ১৫-২০ দিন পর একদিন গোসল করলেও মাথায় পানি দিতেন না। মৃত মফিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া ঢাকা মিরপুর-১ এ নাপিতের কাজ করতো। 

গত বুধবার ২৬ নভেম্বর বিকেলে সুজন মিয়া তার ৩-৪ জন বন্ধুকে ডেকে নিয়ে তার বাবা মফিজ উদ্দিনকে জোর করে নদীতে নিয়ে গিয়ে চুবিয়ে চুবিয়ে গোসল করায়। পানিতে অতিরিক্ত চুবানোয় একপর্যায়ে সেখানেই ওই বৃদ্ধের মৃত্যু ঘটে বলে সন্দেহ স্থানীয়দের। 

এ খবরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃত ব্যক্তির দাফন-কাপনের নির্দেশ দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই পুলিশ তাদের সোর্সের মাধ্যমে জানতে পারে যে, এটি রহস্যজনক মৃত্যু। তখন ফুলবাড়ী থানা পুলিশ আবার ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্ত করার জন্য কুড়িগ্রামে পাঠায়। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, প্রথমে পরিবারের লোকদের সাথে কথা হলে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে করি। পরবর্তীতে ওই মৃত্যু নিয়ে স্থানীয়দের সন্দেহের বিষয়টি সোর্স মারফত জানতে পেরে এর আসল রহস্য উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে । 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy