বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকরা পেল সহায়তা চেক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৯ জন কৃষকের মাঝে ৪ লাখ ২৫ হাজার টাকার

2025-11-29T17:06:23+00:00
2025-11-29T17:06:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকরা পেল সহায়তা চেক
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম   (ভিজিট : ৮৯)
X

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৯ জন কৃষকের মাঝে ৪ লাখ ২৫ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাঁশখালী ইকোপার্কের হলরুমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আয়োজনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।

এসময় চেক বিতরণ অনুষ্ঠানে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র‍ সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য, নুর জাহান মিলকী, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ বলেন, সরকারের নির্দেশনায় হাতি সংরক্ষণে বনবিভাগ অত্যন্ত আন্তরিক ও তৎপর রয়েছে। খাবারের খোঁজে হাতিগুলো লোকালয়ে চলে আসে। হাতি আপনাদের ফসলের ক্ষতি করলেও আপনারা হাতির ওপর আক্রমণ করবেন না। আপনাদের ফসলের ক্ষতিপূরণ সরকার দিয়ে দিবে। হাতি আসা-যাওয়ার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবেন না। প্রয়োজনে আপনারা বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের সহযোগিতা নেবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy