ভূঞাপুরে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন মহিলা দলের

2025-11-29T17:16:47+00:00
2025-11-29T17:16:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম   (ভিজিট : ১২৫)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর সহধর্মিনী বিলকিস সালাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সালাম পিন্টুর কন্যা ডাক্তার সাফওয়াত বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান তরফদার ভূট্টো, মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম মন্ডল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল হালিম প্রামাণিক, মোঃ তসলিমুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল প্রামাণিক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব রুবেল মন্ডল, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল সহ ইউনিয়ন বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy