জানুয়া‌রির শুরু‌তে শিক্ষার্থীরা সব বই পা‌বে: গণ‌শিক্ষা উপ‌দেষ্টা

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা উপ‌দেষ্টা অধ‌্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার ব‌লে‌ছেন, জানুয়া‌রির শুরু‌তে শিক্ষার্থীরা সব বই পা‌বে।

2025-11-29T17:57:01+00:00
2025-11-29T17:57:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানুয়া‌রির শুরু‌তে শিক্ষার্থীরা সব বই পা‌বে: গণ‌শিক্ষা উপ‌দেষ্টা
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৫৬)
X

ভোলায় প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা উপ‌দেষ্টা অধ‌্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার ব‌লে‌ছেন, জানুয়া‌রির শুরু‌তে শিক্ষার্থীরা সব বই পা‌বে। এটা আমি নি‌শ্চিতভা‌বে বল‌তে পার‌ছি। এখনই জেলা পর্যা‌য়ে অ‌নেক বই চ‌লে গে‌ছে। আর প্রাথ‌মিক শিক্ষার মান উন্নয়‌নে আমরা সমগ্র উদ্যোগ নি‌য়ে‌ছি। 

আজ শ‌নিবার সকা‌লে ভোলা জেলা প্রশাস‌কের হলরু‌মে পিইডি‌পি-৪ ও চা‌হিদা‌ভি‌ত্তিক সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের উন্নয়ন প্রক‌ল্পের আওতায় অবকাঠা‌মো নির্মাণ কার্যক্রম সমা‌প্তির কৌশল নির্ধারণ বিষয়ক সে‌মিনা‌র শে‌ষে সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা ব‌লেন। 

তি‌নি আরো ব‌লেন, শিক্ষকরা হ‌চ্ছে প্রাথ‌মিক শিক্ষার গুরুত্বপূর্ণ ব‌্যা‌ক্তি। তারাই মূল শিক্ষা দেন। আর শিক্ষক‌দের অবস্থার উন্ন‌তির জন‌্য আমরা বরাবরই কাজ ক‌রে‌ছি। প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক‌দের আমরা ১০ তম গ্রেড দি‌য়ে‌ছি। এবং সহকারী শিক্ষকদের আমরা ১১ তম গ্রেড দেওয়ার জন‌্য চেষ্টা কর‌ছি। আশা কর‌ছি সফল হ‌ব। 

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমা‌নের সভাপ‌তিত্ব বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন প্রাথ‌মিক শিক্ষা অ‌ধিদপ্ত‌রের (পিইডি‌পি-৪) এর অ‌তি‌রিক্ত মহাপ‌রিচালক মো: আতিকুর রহমান, প্রাথ‌মিক শিক্ষা অ‌ধিদপ্তরের প‌রিকল্পনা ও উন্নয়ন প‌রিচালক মিরাজুল ইসলাম উকিল প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy