প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:০২ পিএম (ভিজিট : ৮১)

X
কিশোরগঞ্জের বাজিতপুর নিকলী ও কুলিয়ারচর হাওর এলাকায় বীজতলা তৈরির জন্য গরুর পরিবর্তে মানুষকে দিয়ে হাল চাষ করছেন।
জানা যায়, এ মৌসুমে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিস্তীর্ণ হাওরে বীজতলা ছাড়াও ধানী জমি চাষ করতে শুরু করেছে হাজার হাজার কৃষক।
একই সঙ্গে নিকলী উপজেলার ছাতিরচর, শিংপুর সহ বিভিন্ন হাওরে এ বছর ধান চাষ করার জন্য জমি তৈরি করছেন। অন্যদিকে কুলিয়ারচর উপজেলায় বিভিন্ন হাওরে অনূরূপ ভাবে বীজতলা ও ধান চাষের জন্য কৃষকরা ব্যস্ত রয়েছেন।
শনিবার সকালে এসব হাওরে গেলে দেখা যায়, ইরি, বোরো জমি চাষ ছাড়াও কৃষকরা পাকা আমন ধান কাটা শুরু হয়ে গেছে।
কৃষকরা বলছেন, এসময় ইরি বোরো ধান যেমন হয় তেমনিভাবে আমন ধানও ভালো ফলন হচ্ছে বলে তারা উল্লেখ করেন।