ঘোড়াঘাটে বিএনপির মেডিকেল ক্যাম্পে অসহায়দের চিকিৎসাসেবা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে দিনাজপুরের ঘোড়াঘাটে

2025-11-29T18:12:54+00:00
2025-11-29T18:12:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে বিএনপির মেডিকেল ক্যাম্পে অসহায়দের চিকিৎসাসেবা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:১২ পিএম   (ভিজিট : ৪০)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে দিনাজপুরের ঘোড়াঘাটে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৮ হাজার গরিব ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ঔষধ দেওয়া হয়েছে।

আজ শনিবার দিনব্যাপী উপজেলার রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে ৮০ জন চিকিৎসক মেডিসিন, শিশু, গাইনি, চক্ষু-নাক-কান ও গলা, নিউরোলজি, অর্থোপেডিকস, সার্জারি, হৃদরোগ এবং চর্ম ও যৌনরোগ বিষয়ে পৃথক বুথে চিকিৎসা দেন।চিকিৎসাপত্রের সঙ্গে রোগীদের বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু সহ উপজেলা ও পৌর  বিএনপির নেতাকর্মীসহ  ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে খুশি গরিব ও অসহায় মানুষ। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy