প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:৫৩ পিএম আপডেট: ২৯.১১.২০২৫ ৬:৫৮ পিএম (ভিজিট : ৫০)

X
আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার নির্যাতনের শিকার হয়েছে। কারাবরণ করতে হয়েছে, এমনকি ছাত্র জীবনে কপালে গুলি খেয়েছি, তবুও অন্যায়ের কাছে মাথা করিনি। রাজনীতি করতে গিয়ে আমি একা নির্যাতনের শিকার হয়নি। আপনারা যারা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। আপনারাও এ নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা কি পেরেছে আমাদেরকে দমিয়ে রাখতে? আমরা ১৭ বছর অত্যাচার, নির্যাতন সহ্য করে ছিলাম। এ নির্যাতনের শিকার হয়েছে আমার দুই ছেলেও।
শনিবার দুপুরে এ্যানি তার নির্বাচনী এলাকায় লক্ষ্মীপুর-৩ সদর আসনের লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এ-রব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নারীদের সঙ্গে উঠান বৈঠকে মতবিনিময় সভা এ মন্তব্য করেন।
নারীদের সঙ্গে মতবিনিময় কালে এ্যানি বলেন, সমাজে পুরুষের পাশাপাশি নারীদেরও ভূমিকা রয়েছে। নারীদের সচেতনতা পারে একটি সমাজকে আলোকিত করতে। কৃষি কাজ থেকে শুরু করে সকল অঙ্গনে নারীদের নারীদের ভূমিকা প্রশংসিত।
খালেদা জিয়া রোগমুক্তি প্রসঙ্গে এ্যানি বলেন, স্বৈরাচার সরকার শেখ হাসিনা বছরের পর বছর বিএনপি আপসহীন নেত্রীকে অবরুদ্ধ করে রেখেছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সুযোগ দেয়নি। খাবারের সঙ্গে বিষ জাতীয় দ্রব্য ব্যবহার করতো। যেনো সুস্থ হয়ে না উঠতে পারে। এজন্য ধীরেধীরে সুস্থ হয়ে পড়ে। বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগ জিয়া। সবাই তাঁর জন্য দোয়া করবেন।
উঠান বৈঠকে এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমি ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকনসহ প্রমুখ।