খুলনায় নানি ও দুই নাতি হত্যার রহস্য উদঘাটন

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনার লবণচরা টুটপাড়া দরবেশ মোল্লা গলির ট্রিপল মার্ডারের ঘটনায় শামীম আহমেদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬

2025-11-29T19:02:11+00:00
2025-11-29T19:02:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় নানি ও দুই নাতি হত্যার রহস্য উদঘাটন
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:০২ পিএম   (ভিজিট : ১০৪)
X

খুলনার লবণচরা টুটপাড়া দরবেশ মোল্লা গলির ট্রিপল মার্ডারের ঘটনায় শামীম আহমেদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে শামীম আহমেদকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ আটক করে। 

আদালতে হাজির করলে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ নম্বর আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান শামীম আহমেদের দায় স্বীকারের জবানবন্দি রেকর্ড করেন। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ বিষয় নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ। 

তিনি জানান,  বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে শামীম আহমেদকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ আটক করে। পরবর্তীতে তাকে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করে বিমানবন্দর পুলিশ। তাকে আদালতে হাজির করলে হত্যার দায় সে  স্বীকার করে জবানবন্দি দেয়।

ট্রিপল মার্ডারের ঘটনার আসামির জবানবন্দির বরাতে পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ৪-৬ জন অংশ নেয়। তাদের মধ্যে দুইজন বাড়ির বাইরে এবং ৪ জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়। ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় নাতি নাতনী ও নানীকে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে অপরাধীরা। এ ঘটনায় তার সাথে থাকা বাকী অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।

এর আগে, গত রোববার (১৬ অক্টোবর) বিকেলে মুক্তা কমিশনার কালভার্ট এলাকার দরবেশ মোল্লা লেন সংলগ্ন বাড়িতে আব্দুল হান্নানের স্ত্রী মহিদুন্নেসা (৫৫), তার নাতি মুস্তাকিম (৮) এবং নাতনি ফাতিহা (৬) খুন হন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy