ধামইরহাটে বিদেশি মদসহ গ্রেফতার বিএনপি নেতা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর ধামইরহাটে মদ সহ পৌর বিএনপির নেতাসহ ৪ জনকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।নওগাঁর গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে

2025-11-29T19:44:22+00:00
2025-11-29T19:44:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামইরহাটে বিদেশি মদসহ গ্রেফতার বিএনপি নেতা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৪২)
X

নওগাঁর ধামইরহাটে মদ সহ পৌর বিএনপির নেতাসহ ৪ জনকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। 

নওগাঁর গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ ৪ জনকে গ্রেফতার করে। গত রাতে উপজেলা পৌর সদরে গোপন সংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করে। 

জেলা শাখা পুলিশ সূত্রে জানায়, ধামইরহাটে পৌর এলাকায় আমাইতাডা শিকদার মার্কেটের একটি ঘর থেকে বিদেশি মদ সেবনের আড্ডা চলছিল। ডিবির এসআই আমিরুল ইসলাম নেতৃত্বে অভিযান চালায় এবং ৩ বোতল বিদেশি মদসহ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বিহারিনগর গ্রামের মাজেদুর রহমান, কাজল গ্রামের রুহুল আমিন ও শ্রমিক সংগঠনের নেতা মেহেদি হাসানকে আটক করে। 

আমিরুল ইসলাম বাদি হয়ে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy