সাপাহারে তিলনা ইউনিয়নে বিএনপির নারী কর্মী সমাবেশ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

‘নারী-পুরুষ নির্বিশেষে ভোট দেব ধানের শীষে’—এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁর সাপাহারে নারী

2025-11-29T19:58:22+00:00
2025-11-29T19:58:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাপাহারে তিলনা ইউনিয়নে বিএনপির নারী কর্মী সমাবেশ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৭৫)
X

‘নারী-পুরুষ নির্বিশেষে ভোট দেব ধানের শীষে’—এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁর সাপাহারে নারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তিলনা ইউনিয়ন শাখারর আয়োজনে তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। এতে সভাপতিত্ব করেন তিলনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহসান (কল্লোল) সাবেক যুগ্ম-আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নবিজুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী মোছাঃ ফরিদা বেগম।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীর পক্ষে নারীদের সংগঠন, ঐক্য ও সচেতন ভোটাধিকার চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাকিবের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতা–নেত্রীসহ স্থানীয় নারী কর্মীরা সমাবেশে অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy