কেন্দুয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কেন্দুয়া প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নেত্রকোণার কেন্দুয়ায় দোয়া

2025-11-29T19:59:50+00:00
2025-11-29T19:59:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কেন্দুয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম   (ভিজিট : ২১)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নেত্রকোণার কেন্দুয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কেন্দুয়া উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আলম জরিপ, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিনসহ উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

উল্লেখ্য সর্বশেষ গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপরও শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy