প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম (ভিজিট : ৩৩)

X
কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সদর আসনে দলের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী। এসময় দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
সকাল ১০টায় তিনি সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। দুপুর ১২টায় বিশ্বরোডস্থ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
বিকেলে নগরের হাউজিং এস্টেট এলাকার গোলমার্কেট বড় মসজিদে আসরের নামাজ পড়ে মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদে অংশ নেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মোনাজাত করেন মনিরুল হক চৌধুরী। দেশনেত্রীর সুস্থতা কামনায় মোনাজাতে তিনি নিজে কাঁদলেন এবং নেতাকর্মীদেরও কাঁদিয়েছেন। দোয়া ও মিলাদ শেষে নগরীর কাঁটাবিল, নুরপুর, গোলমার্কেট এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
দোয়া ও লিফলেট বিতরণে অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সিটির সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুল ইসলাম শিশির, সাবেক কাউন্সিলর সেলিম খান, খলিলুর রহমান মজুমদারসহ মহানগর, আদর্শ সদর, সদর দক্ষিণ ও দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।