চৌদ্দগ্রামে চার কেজি গাঁজাসহ দুই কিশোর আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে চার কেজি গাঁজাসহ দুই কিশোরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (২৯ নভেম্বর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম

2025-11-29T20:16:56+00:00
2025-11-29T20:16:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে চার কেজি গাঁজাসহ দুই কিশোর আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ১০৪)
X

কুমিল্লার চৌদ্দগ্রামে চার কেজি গাঁজাসহ দুই কিশোরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (২৯ নভেম্বর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলো— চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের মো. হানিফের ছেলে আরিফ হোসেন নিরব এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার সোনাকান্দি গ্রামের ইয়াসমিন আক্তারের ছেলে মো. মাসুম।

স্থানীয় সূত্র জানায়, ভোররাতে সাতঘড়িয়া এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল দুই কিশোর। তাদের হাতে থাকা ব্যাগ থেকে মাদকদ্রব্য থাকার সন্দেহ হলে মাদকবিরোধী স্থানীয় কয়েকজন যুবক তাদের আটক করেন। পরে ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

স্থানীয় মাদকবিরোধী যুবকদের দাবি, সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন এলাকার কিছু প্রভাবশালী চক্র মাদক ব্যবসায় জড়িত ছিল। 

তারা বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি বদলেছে। এখন আর মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে আমরা সোচ্চার।”

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, “গাঁজাসহ আটক দুই কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy