খুলনার নবাগত পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ

খুলনা ব্যুরো

সারাবাংলা

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান খুলনা জেলায় শনিবার যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন। বেলা ১২ টায় খুলনা

2025-11-29T20:27:18+00:00
2025-11-29T20:27:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার নবাগত পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ১৪৩)
X

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান খুলনা জেলায় শনিবার যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন। বেলা ১২ টায় খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের ইনচার্জ ও তার সহকর্মীবৃন্দ এ শুভেচ্ছা জানায়। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে তিনি  ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  আনিসুজজামান, অতিরিক্ত দায়িত্বে-ট্রাফিক, অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আনাম, বিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার  জনাব সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ আমির হামজাসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ সহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy