মান্দায় কুমার পল্লীর কারিগরদের হাতে মাটি মিক্সার মেশিন হস্তান্তর

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দা উপজেলা মৃৎশিল্পের বিকাশে কুমার পল্লীর কারিগরদের হাতে দুটি মাটি মিক্সার মেশিন তুলে দেওয়া হয়েছে।শনিবার (২৯ নভেম্বর)

2025-11-29T20:32:07+00:00
2025-11-29T20:32:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় কুমার পল্লীর কারিগরদের হাতে মাটি মিক্সার মেশিন হস্তান্তর
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ৫১)
X

নওগাঁর মান্দা উপজেলা মৃৎশিল্পের বিকাশে কুমার পল্লীর কারিগরদের হাতে দুটি মাটি মিক্সার মেশিন তুলে দেওয়া হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদের উদ্যোগে এবং ২০২৫-২৬ অর্থবছরের এডিপি তহবিল থেকে বরাদ্দে নুরুল্লাবাদ ইউনিয়নের পালপাড়া ও তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর পালপাড়ায় পৃথকভাবে মেশিন দুটি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী কুমারদের হাতে মেশিন তুলে দেন। 

তিনি বলেন, “মৃৎশিল্প আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক সরঞ্জাম হাতে পেলে কারিগরদের উৎপাদন বৃদ্ধি পাবে, পাশাপাশি পণ্যের গুণগত মানও উন্নত হবে।”

নতুন মেশিন পেয়ে কুমার পল্লীর কারিগররা জানান, আগে মাটি মেশাতে দীর্ঘ সময় ও শ্রম ব্যয় হতো। মিক্সার ব্যবহারে কাজ দ্রুত হবে, শ্রম কম লাগবে এবং পণ্যের মান আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মৃৎশিল্পে কর্মরতদের টেকসই উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy