দৌলতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন

2025-11-29T20:34:27+00:00
2025-11-29T20:34:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৌলতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম   (ভিজিট : ৮১)
X

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে দৌলতপুর বিএনপির একাংশ। 

উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েলের পূর্ব নির্ধারিত বিএনপি‘র ৩১ দফা শীর্ষক ঊঠান বৈঠক রুপান্তরিত হয় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে।

এ সময় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন। অন্যতম বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ নুরুজ্জামান হাবলু মোল্লা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল। বিগত ১৭ বছর রাজপথের আন্দোলন ও খালেদা জিয়ার ভুমিকা এবং পরবর্তী সময়ে বিগত সরকারের জুলুম নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

এসময় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুম, যুবদলের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল কর্নেল, বিএনপি নেতা আলাউদ্দিন বাদল, উপজেলা কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া কামনা করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy