বক্তাবলী গণহত্যা দিবসে শহিদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

১৯৭১ সালের ২৯ নভেম্বর পাক-হানাদার বাহিনীর হাতে নিহত নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনার ১৩৯ জন শহিদদের স্মরণে জামায়াত

2025-11-29T21:11:33+00:00
2025-11-29T21:11:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বক্তাবলী গণহত্যা দিবসে শহিদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৯:১১ পিএম   (ভিজিট : ১৮৩)
X

১৯৭১ সালের ২৯ নভেম্বর পাক-হানাদার বাহিনীর হাতে নিহত নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনার ১৩৯ জন শহিদদের স্মরণে জামায়াত ইসলামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) সকালে বক্তাবলীর লক্ষীনগর পূর্বপাড়া এলাকায় বধ্যভূমি সংলগ্ন স্থানীয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে সেক্রেটারী নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াত ইসলাম নেতা ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারী মাওলানা আব্দুল করিম, নারায়ণগঞ্জ জেলার শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী অধ্যক্ষ আব্দুল করিম খান, আলীরটেক ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মুরাদ হোসাইন, ফতুল্লা পশ্চিম থানা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল আমীন, জামায়াত ইসলামের নেতা আবু সাইদ, সাইদুর রহমান বাচ্চু, আবু সাঈদ, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, নেয়ামত উল্লাহ, মুসলিম খান, মুখলেছিন, আব্দুল হালিমসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দসহ এলাকার সাধারণ জনগণ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy