চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে

2025-11-30T10:22:02+00:00
2025-11-30T10:22:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:২২ এএম   (ভিজিট : ৩৯)
X

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ শেষে রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করা হয়। 
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ প্রার্থীকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। 

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মারুফ সরোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানি খন্দকার। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল হক।

 চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ টি পদে ২৯ প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন। মোট ২০৪ জন ভোটারের মধ্যে ভোট দেন  ১৯৭ জন।  ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মারুফ সরোয়ার বাবু, সহ-সভাপতি ১১০ ভোট পেয়ে আকসিজুল ইসলাম রতন ও ৯৮ ভোট পেয়ে মোর্তাজান হোসেন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) নির্বাচিত হয়েছেন। 
এছাড়া কমিটিতে নির্বাচিত অন্যান্য পদে যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ও হারুনর- রশীদ, কোষাধ্যক্ষ এস এম এ হাশেমী, গ্রন্থাগার সম্পাদক রুবিনা পারভিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান এবং কার্যকারী সদস্য ইকরামুল হক, ফরজ আলী, আশিকুর রহমান রাজ, তানভীর আহমেদ শাওন, শরীফুল ইসলাম ও রাগিব আহসান নির্বাচিত হয়েছেন। 
 জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক হিসেবে আলহাজ্ব শহিদুল হক, সদস্য হিসেবে হানিফ উদ্দিন ও ছরোয়ার হোসেন দায়িত্ব পালন করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy