দিনাজপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় নবীন দলের দোয়া মাহফিল ও সভা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

সারাবাংলা

জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায়

2025-11-30T10:29:32+00:00
2025-11-30T10:43:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় নবীন দলের দোয়া মাহফিল ও সভা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:২৯ এএম  আপডেট: ৩০.১১.২০২৫ ১০:৪৩ এএম  (ভিজিট : ৬১)
X

জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বাদ মাগরিব শহরের মাহুতডাড়া এলজিইডি মোড়ে আয়োজিত এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীন দল দিনাজপুর জেলা শাখার সভাপতি মঞ্জুর আহমেদ জুয়েল।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক মঞ্জুর মুর্শেদ সুমন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম হক খোকন এবং দিনাজপুর পৌর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নবীন দল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, সহ-সভাপতি নাসিরুল হক সুজন, শাহিনুর ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক আশরাফুল আলম, পৌর শাখার সভাপতি সবুজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি রফিক রাজু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আল ইমরানসহ নবীন দল, বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy