জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটিতে কে এম নান্নু সদস্য সচিব

তুহিন শিকদার

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

2025-11-30T10:31:09+00:00
2025-11-30T13:11:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটিতে কে এম নান্নু সদস্য সচিব
তুহিন শিকদার
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৩১ এএম  আপডেট: ৩০.১১.২০২৫ ১:১১ পিএম  (ভিজিট : ১৬৫)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর অনুমতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কে আহ্বায়ক ও বাকেরগঞ্জের কৃতি সন্তান এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নু কে সদস্য সচিব এবং ড.কে.এম.আই. মন্টি কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা, ও যুবদলের বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন করা, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান কে এম কামরুজ্জামান নান্নু। এমন সংবাদে বাকেরগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদচ্ছাসিত হতে দেখা যায় এবং বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুনে কামরুজ্জামান নান্নু কে শুভেচ্ছা অভিনন্দন জানাতে দেখা যায়। 

আবার সোস্যাল মিডিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কে এম কামরুজ্জামান নান্নু কে শুভেচ্ছা অভিনন্দন জানান শতাধিক আইডি থেকে। এবং ফোন করে অনেকেই শুভেচ্ছা অভিনন্দন জানান জনপ্রিয় এই নেতাকে। বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন পেয়ে রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সোসাল মিডিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কামরুজ্জামান নান্নু এবং সকলের কাছে দোয়া চেয়েছেন যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতে পারেন এবং আগামী প্রজন্মের বাসযোগ্য সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে পারেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy