হল-মার্ক গ্রুপের এমডি তানভীর আহমেদ মারা গেছেন

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-৪-এ কারাবন্দি হল মার্ক গ্রুপের এমডি তানভীর আহম্মেদের মৃত্যু হয়েছে। গত ২৮ নভেম্বর

2025-11-30T10:43:50+00:00
2025-11-30T10:43:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী
হল-মার্ক গ্রুপের এমডি তানভীর আহমেদ মারা গেছেন
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৪৩ এএম   (ভিজিট : ৯৮)
X

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয়  কারাগার-৪-এ কারাবন্দি  হল মার্ক গ্রুপের এমডি তানভীর আহম্মেদের মৃত্যু হয়েছে। গত ২৮ নভেম্বর অসুস্থ থাকায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর কারা বন্দি তানভীর কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগার থেকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

কাশিমপুর হাই সিকিউরিটি  কেন্দ্রীয় কারাগার-৪ এর সিনিয়র জেলসুপার আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, তানভীর আহম্মেদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ও নানান অসুস্থতায় ভুগতে ছিলেন এবং কারাঅভ্যন্তরে চিকিৎসা নিচ্ছিলেন গত ২৮ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে প্রথমে শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে পাঠানো হয়, পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠানো হলে সেখানে ২৯ নভেম্বর রাত ১১ টার সময়  মৃত্যু হয়। 

কারাবিধি শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে আরও জানান।

২০২৪ সালের ১৯ মার্চ সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, জেসমিন ইসলামসহ নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ কোটি টাকা জরিমানা করেছেন আদালত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy