সুনামগঞ্জে ধানক্ষেত থেকে মেছো বাঘের ছানা ধরে বন বিভাগে হস্তান্তর

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে একটি মেছো বাঘের ছানা উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর

2025-11-30T10:58:15+00:00
2025-11-30T10:58:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জে ধানক্ষেত থেকে মেছো বাঘের ছানা ধরে বন বিভাগে হস্তান্তর
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ এএম   (ভিজিট : ৩৪)
X

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে একটি মেছো বাঘের ছানা উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রঙ্গাচড়া এলাকার ধানক্ষেত থেকে ছানাটি উদ্ধার করা হয়। পরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রঙ্গাচড়া এলাকার একটি হাওরে ধান কাটার সময় হঠাৎ ক্ষেতের ভেতরে একটি ভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পান কৃষকরা। পরে তারা সেটিকে উদ্ধার করেন। পরে স্থানীয় বাসিন্দা মো. জুয়েল মিয়া মেছো বাঘটি তার নিজের বাড়িতে নিয়ে রাখেন।স্থানীয় বাসিন্দা মো. জুয়েল মিয়া বলেন, তাহিরপুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাশের পাহাড়ি অঞ্চল বা বনাঞ্চল থেকে প্রাণীটি লোকালয়ে চলে এলে আমরা এটিকে ধরে নিয়ে আসি। বিষয়টি বিজিবি ও বন বিভাগের কর্মকর্তাকে জানানো হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, বন্যপ্রাণীটি উদ্ধারের জন্য বন বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাণীটিকে দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা হবে।

জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, তাহিরপুরের সীমান্তবর্তী এলাকার একটি হাওরের ধানক্ষেত থেকে হাওরের কৃষকরা একটি মেছো বাঘের ছানা ধরেন। বিষয়টি বন বিভাগকে জানালে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে ছানাটি উদ্ধার করে।তিনি আরও বলেন, এখন যেহেতু হাওরের পানি কমে এসেছে সেজন্য এই মেছো বাঘের ছানাগুলো মাছ শিকার করতে ওত পেতে থাকে তবে, এগুলো মানুষের ওপর আক্রমণ করে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy