টঙ্গিবাড়ীতে শহিদ জিয়া রুপা কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোয়ারা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুষ্ঠিত শহিদ জিয়া স্মৃতি রুপা কাপ

2025-11-30T11:19:57+00:00
2025-11-30T11:19:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে শহিদ জিয়া রুপা কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোয়ারা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:১৯ এএম   (ভিজিট : ১৪০)
X

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুষ্ঠিত শহিদ জিয়া স্মৃতি রুপা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে গোয়ারা স্পোর্টিং ক্লাব।

শুক্রবার বিকেল ৪ টায় ভোরন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। গোয়ারা স্পোর্টিং ক্লাব  বনাম বালিগাও  এর মধ্যকার ফাইনাল খেলায় গোয়ারা ১-০ গোলে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আমির হোসেন দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লা,লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার। 

উপজেলা বিএনপির সহ সভাপতি শাহজাহান বেপারীর সভাপতিত্বে ও আউটশাহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন শিকদার এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য জহিরুল ইসলাম লেলিন,শেখ জামাল,উপজেলা বিএনপির সহ সভাপতি জহিরুল ইসলাম মুরাদ,ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আকতার তৃষা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিল শেখ , বাঁরিগাও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সাইদ, সাধারন সম্পাদক ওয়াহিদ হালদার  উপজেলা মহিলা দলের  সভানেত্রী রাজিয়া সুলতানা সুমি, সাধারণ সম্পাদিকা নাসিমা আকতার, উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য মারুফ ইসলাম রিমেল ও সাজন মুন্সী, উপজেলা সাবেক ছাত্রদল নেতা মজিবুর শেখ  সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy