প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:২৮ এএম আপডেট: ৩০.১১.২০২৫ ১১:৩৪ এএম (ভিজিট : ১০৫)

X
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের অললী বাঁশতলী বাজার মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৭নং ওয়ার্ড, ১৪নং নিগুয়ারী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-১০ আসনে সংসদ সদস্য প্রার্থী ও গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সেহেল।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন পাগলা থানা শাখা জামায়াতের আমির মাওলানা মোঃ এমদাদুল হক, সুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ আবু তালের, জামায়াত নেতা সাংবাদিক মোফাজ্জল আনসারী, নিগুয়ারী ইউনিয়ন শাখা সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান (অবঃ বিজিবি), মাওলানা আজিজুল হক মন্ডল, মাওলানা মহীউদ্দীন খান ও বাইতুল মাল সম্পাদক প্রমুখ ।
বক্তারা সমাবেশে বর্তমান সামাজিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন এবং দায়িত্বশীল অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।