প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:৩৮ এএম (ভিজিট : ২০৩)

X
কুমিল্লার বরুড়ায় বরুড়া ফাউন্ডেশন জনকল্যাণ সমিতির উদ্যোগে প্রাথমিক বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ নভেম্বর বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল দশটায় ২১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। দুপুর দুইটায় মধ্যার্ন্য ভোজের পর বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ এর তত্ত্বাবধানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম।
সমিতির সাংগঠনিক সম্পাদক কণ্ঠশিল্পী মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যাপক ডা: মোঃ ইকবাল হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ ডা: মোঃ মোশারফ হোসেন, এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কর কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা ও সমিতির আজীবন সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জুনাব আলী, জহিরুল ইসলাম, নুরুল আমিন, নুর উদ্দিন খন্দকার স্বপন, সমিতির দপ্তর সম্পাদক আবুল কাশেম, নিজামুল হক, আড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সরদারসহ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিন বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীর মাঝে ৩ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারীসহ ৯৪ জন শিক্ষার্থীর মাঝে দুই হাজার টাকা ও সনদ প্রদান করা হয়।