নকলায় নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাদের ধর্মঘট

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং

2025-11-30T12:15:59+00:00
2025-11-30T12:27:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নকলায় নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাদের ধর্মঘট
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:১৫ পিএম  আপডেট: ৩০.১১.২০২৫ ১২:২৭ পিএম  (ভিজিট : ৭৭)
X

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্দের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ ধর্মঘট কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে নাসিং সুপারভাইজার রিনা বেগম, জুবহিদা খাতুন, সিনিয়র স্টাফ নার্স, আমেনা খাতুন, মেরিনা ইয়াসমিন, আলেয়া খাতুন, খায়রুল কবীরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্ধরা অংশ নেন।

তারা বলেন, নার্সদের পেশাগত মর্যাদা সংরক্ষণ, জনবল কাঠামো সংস্কার, পদোন্নতি সহ বিভিন্ন যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ধর্মঘটে বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে স্বতন্ত্রভাবে বহাল রাখা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের ভূমিকার মর্যাদা রক্ষার ওপর জোর দেন। একই সঙ্গে ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy