বাঁশখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে

2025-11-30T12:46:32+00:00
2025-11-30T12:46:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৮৭)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চট্টগ্রামের বাঁশখালীতে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার খানখানাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক। 

এ সময় দোয়া মাহফিলে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীনের সভাপতিত্বে, বিএনপি নেতা আবুল হাশেম, উপজেলা যুবদল নেতা জুনাইদুল করিম, আশরাফ আলী, ছাত্রদল নেতা তৌসিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান আশিক বলেন, 'সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সব সময় আপোষহীন ছিলেন। স্বৈরাচার খুনি হাসিনা তাকে দীর্ঘদিন পরিত্যক্ত কারাগারে বন্দী করে রেখেছিলেন। নানা অসুস্থতার পরও তাকে পুনরায় গৃহবন্দী রাখা হয়। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতন হলে তিনি মুক্তি পান। আমাদের নেত্রীর উপর এত নির্মম নির্যাতন করা হয়েছিল যে তিনি সুস্থ হয়ে বিএনপির নেতাকর্মীদের পাশে দাড়াতে পারছে না। এত নির্যাতনের পরও তিনি দেশ ও নেতাকর্মীদের ছেড়ে যাননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আশা ভরসার প্রতীক। তার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।'

তিনি আরও বলেন, 'দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষাকবচ। দেশের এই ক্রান্তিলগ্নে তাকে ভীষণ প্রয়োজন। আজ তিনি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই মুহূর্তে আমাদের প্রধান দায়িত্ব দেশনেত্রী বেগম খালেদার জিয়ার জন্য দোয়া করা। এ সময় দেশের সবাইকে দলমত নির্বিশেষে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy