কুড়িগ্রামে জমিজমার বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুমিগ্রামে নাগেশ্বরীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর

2025-11-30T13:41:29+00:00
2025-11-30T18:59:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে জমিজমার বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:৪১ পিএম  আপডেট: ৩০.১১.২০২৫ ৬:৫৯ পিএম  (ভিজিট : ৭৯)
X

কুমিগ্রামে নাগেশ্বরীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছিলাখানার হাইল্লাটারী গ্রামের চাচাত-জেঠাতো ভাই বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান প্রায় এক বছর আগে যৌথভাবে ১৮ শতক জমি কেনেন। পরে জমিটি দখলে নেন মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় পর্যায়ে কয়েক দফা সালিস হলেও সমাধান হয়নি।আজ দুপুরে আলতাফ হোসেন ও আজিজার রহমান লোকজন নিয়ে জমির দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নিহত হন মানিক উল্লাহর ছেলে এরশাদুল হক (৪২) ও খাদে হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০)। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)।

এ ঘটনায় গুরুতর আহত হন সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২), মোফাজ্জল হোসেন (২৪), মঞ্জুয়ারা বেগম (৩৫)সহ আরও কয়েকজন। তাদের কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।




  বিষয়:   কুড়িগ্রাম  বিরোধ  না‌গেশ্বরী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy