নেত্রকোনায় নবাগত পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে শনিবার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জেলার পুলিশ সুপার হিসেবে নবাগত পুলিশ সুপার মো. তরিকুল

2025-11-30T13:55:18+00:00
2025-11-30T14:03:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় নবাগত পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:৫৫ পিএম  আপডেট: ৩০.১১.২০২৫ ২:০৩ পিএম  (ভিজিট : ১২৯)
X

নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে শনিবার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জেলার পুলিশ সুপার হিসেবে নবাগত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন। অতিরিক্ত পুরিশ সুপার   (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদের নিকট হতে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্রা সার্কেল) সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (দূর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ। উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি কুষ্টিয়া জেলার এক সম্ভান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। নেত্রকোনায় যোগদানের পূর্বে তিনি লালমনিরহাট জেলার পুরিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। 
                                                                                           





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy