সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক

2025-11-30T15:15:41+00:00
2025-11-30T15:15:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৩:১৫ পিএম   (ভিজিট : ৮২)
X

বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুপুর ২টা ২ মিনিটে আগুন লাগে। নিয়ন্ত্রণে আসে সোয়া ২টার দিকে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সচিবালয়ের নতুন ১নং ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। দুপুর ২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ২টা ২ মিনিটে। পরে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ইউনিটগুলোর কাজ করার প্রয়োজন হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
 
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy