রামগতিতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, শিক্ষা ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ

2025-11-30T15:35:46+00:00
2025-11-30T15:40:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৩:৩৫ পিএম  আপডেট: ৩০.১১.২০২৫ ৩:৪০ পিএম  (ভিজিট : ১৪৭)
X

লক্ষ্মীপুরের রামগতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, শিক্ষা ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এবং জেলা প্রশাসকের যৌথ অর্থায়নে ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

৩০ নভেম্বর (রবিবার) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. সাইদুর রহমান স্বপন, নির্বাচন অফিসার মোঃ হাফিজ উল্লাহ শামিম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ ও তারেক শিমুল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ।

শিক্ষা অফিসার মু.সাইদুর রহমান জানান উপজেলা প্রাথমিক শিক্ষার মানউন্নয়নের জন্য উপজেলা ও পৌরসভার ১০ টি স্কুলে ল্যাপটপ, ৮০ স্কুলে ক্রিড়া সামগ্রী এবং ১৫ টি স্কুলে শতভাগ শিক্ষার্থীকে ২১৪০ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, মানসম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি মানসিক বিকাশে এসব ক্রীড়া সামগ্রী গুলো ও অন্যান্য উপকরণ দিয়ে  জেলা প্রশাসক, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের অর্থায়নে এসব বিতরণ করা হয়।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy