ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।রবিবার (৩০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য

2025-11-30T15:45:43+00:00
2025-11-30T15:45:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম   (ভিজিট : ২৯)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।
 
রবিবার (৩০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন উপজেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত (অর্ধদিবস) এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানান তারা।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ১০ ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির অংশ হিসেবে লাগাতার শাটডাউন পালন করা হবে। তারা আরো জানান- কর্মবিরতির কারণে রোগীরা যাতে ভোগান্তিতে না পড়েন সেদিক লক্ষ্য রেখে জরুরি সেবা চালু থাকবে বলে জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy