গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দিনমুজুর আলাউদ্দিন আলার পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার, কম্বল ও

2025-11-30T15:49:42+00:00
2025-11-30T15:49:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৫৭)
X

নাটোরের গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দিনমুজুর আলাউদ্দিন আলার পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার, কম্বল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। আলা গুরুদাসপুর পৌর শহরের খলিফা পাড়া মহল্লার ওমেদ ফকিরের ছেলে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ক্ষতিগ্রস্থ আলার পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে তাদের শান্তনা দেন এবং হাতে সহায়তাগুলো তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, শিক্ষক আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২৭ নভেম্বর রাত ১১ টার দিয়ে আগুনের সুত্রপাত। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর আগেই আলার একমাত্র ঘর ও ঘরের আসবারপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের সবাই ঘরে তালা দিয়ে গ্রামের ইসলামী জালসা শুনতে গিয়েছিলেন।

সবকিছু হারিয়ে ছেলে মেয়ে নিয়ে চার সদস্যের ওই পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এমন সংবাদে রাশিদ-নিলু ফাউন্ডেশনের পরিচালক রাশিদুল ইসলাম ও রাশ আরবান স্টাইল শপিংমলের  মালিক রাসেল হুসাইন নামের দুই আমেরিকা প্রবাসীর মানবিক সহায়তার অর্থে নতুন ঘর নির্মান শুরু হয়েছে।

আলাউদ্দিনের স্ত্রী আম্বিয়া বেগম কান্নজড়িত কন্ঠে জানান, ঘরের সবকিছু পুড়ে ছাই। ছেলে-মেয়ে নিয়ে থাকবো কোথায়, খাবো কি? তিনি ইউএনও এবং দুই আমেরিকা প্রবাসীকে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদাণ করা হয়েছে। তিনি গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ-আগুনের ব্যবহারে সবাইকে আরও সতর্ক হবার পরামর্শ দেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy