৯ম পে-স্কেলের দাবিতে পাবনায় সরকারি কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

সকল সরকারি দফতরের কর্মচারীদের সমন্বয়ে আগামী ১ জানুয়ারি থেকেই ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও

2025-11-30T15:58:06+00:00
2025-11-30T15:58:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৯ম পে-স্কেলের দাবিতে পাবনায় সরকারি কর্মচারীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৩:৫৮ পিএম   (ভিজিট : ১১৫)
X

সকল সরকারি দফতরের কর্মচারীদের সমন্বয়ে আগামী ১ জানুয়ারি থেকেই ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে পাবনা জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা।

রবিবার (৩০ নভেম্বর) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হোন সরকারি কর্মচারীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জিরো পয়েন্ট হয়ে আব্দুল হামিদ রোড হয়ে শহরে প্রবেশ করে। এসময় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে আব্দুল হামিদ রোড হয়ে জজকোর্ট চত্বর ঘুরে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসব কর্মসূচিতে বক্তব্য বলেন, গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এই ১০ বছরে জীবনযাত্রা অস্বাভাবিক ব্যয় বেড়েছে। ৮ হাজার, ১০ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করতে হয়। ইতোপূর্বের সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করেনি। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মহিউল আলম, সাধারণ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, পাবনা জেলা চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মজিদ, পাবনা জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি ফজলুল হক প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy