নীলফামারী চেম্বারের দায়িত্ব পেলেন অতিরিক্ত জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম আপডেট: ৩০.১১.২০২৫ ৪:১৮ পিএম (ভিজিট : ৮০)

X
নীলফামারীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ, শফিকুল আলম ডাবলু, আব্দুল ওয়াহেদ সরকার, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল ও চেম্বারের সচিব রেজা শাহরিয়ার উপস্থিত ছিলেন।
নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্র রবিবার(৩০ নভেম্বর) দুপুরে দায়িত্বভার গ্রহণ করেন। বাংলাদেশ সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের বানিজ্য সংগঠন-১ শাখার বানিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক(অ:দা:) মুহাম্মদ রেহান উদ্দিন এর ২৫ নভেম্বর স্বাক্ষরিত অফিস আদেশটি করা হয়। যাহার স্মারকনং ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০৬.৯৫-৮৫ তারিখ: ২৫নভেম্বর/২০২৫। দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ১২০দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্নকরতঃ নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে বানিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।