কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই: পররাষ্ট্র উপ‌দেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভার‌তে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দি‌য়ে প্রত্যর্পণ শুরুর কথা জা‌নি‌য়ে‌ছেন প্রধান উপদেষ্টার

2025-11-30T16:34:20+00:00
2025-11-30T16:34:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই: পররাষ্ট্র উপ‌দেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৬১)
X

ভার‌তে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দি‌য়ে প্রত্যর্পণ শুরুর কথা জা‌নি‌য়ে‌ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ত‌বে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেই যে প্রথ‌মে প্রত্যর্পণ করা হ‌বে-এ ধর‌নের কো‌নো তথ‌্য নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

সোমবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে এ তথ‌্য জানান তিনি।

পররাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, কামালকে যে প্রথমে প্রত্যর্পণ করা হবে, এ ধরনের কো‌নো তথ্য আমার কাছে নেই। অফিসিয়াল কো‌নো তথ্য নেই।

এর আগে, শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব‌লে‌ছেন, শুরুতেই আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ করা হবে। এরপর একে একে অন্যদের। 

গত বছর জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ঢাকা।

এর আগে, গত বছরের ডিসেম্বরেও শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।






  বিষয়:   পররাষ্ট্র উপ‌দেষ্টা  কামাল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy