সুজানগরে রিভলবারসহ জনতার হাতে দুই যুবক আটক

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

সুজানগরে একটি রিভলবারসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। রোববার সকালে উপজেলার হাসামপুর হাট এলাকা থেকে তাদের আটক

2025-11-30T17:11:11+00:00
2025-11-30T17:11:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুজানগরে রিভলবারসহ জনতার হাতে দুই যুবক আটক
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:১১ পিএম   (ভিজিট : ৩৪)
X

সুজানগরে একটি রিভলবারসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। রোববার সকালে উপজেলার হাসামপুর হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃত ওই দুই যুবক হলো উপজেলার গোবিন্দপুর গ্রামের মুক্তার হোসেন সরদারের ছেলে ফারদিন সরদার (২৫) ও টিক্কা সরদারের ছেলে শাকিল সরদার (২৫)। পরে তাদের সুজানগর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। 

সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই যুবক  হাসামপুর এলাকার চরাঞ্চলের একটি জমি থেকে অবৈধভাবে মাটি কাটতে নেয়। এ সময় এলাকাবাসী বাধা দিলে তারা তাদের উপর  সশস্ত্র অবস্থায় চড়াও হয়। একপর্যায়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছে একটি রিভলবার পাওয়া যায়। পরে খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ওই দুই যুবককে  পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy