প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম (ভিজিট : ৯৭)

X
টাঙ্গাইলের সখীপুরে পিতাকে হত্যা করার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে টাঙ্গাইল সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ওয়াহেদুজ্জামান সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ায় আব্দুস সামাদকে ছেলে।
আদালত সূত্র জানায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে নিজের বসতবাড়িতে পিতা আব্দুস সামাদকে নৃশংসভাবে হত্যা করে তার ছেলে ওয়াহেদুজ্জামান। ঘটনার দিন রাতেই রামদা দিয়ে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরে নিহতের ভাই আব্দুর রশিদ সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করে।
টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, গ্রেফতারের পর আদালতে সকল সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। এই রায়ে হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হলো।