প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম আপডেট: ৩০.১১.২০২৫ ৬:১০ পিএম (ভিজিট : ৯৬)

X
লক্ষ্মীপুরের রামগতিতে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে কোরআন খানি ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
৩০ শে নভেম্বর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি যুবদল, ছাত্র দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে সকল ৯ টা থেকে কোরআন খতম ও যোহর নামাজের পর রোগ মুক্তি চেয়ে মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
সাবেক পৌরসভা মেয়র সাহেদ আলী বলেন, জাতীয়তাবাদী দলের চেয়ারপর্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা রুমে আছেন। তার দ্রুত রোগ মুক্তির জন্য উপজেলা ও পৌরসভা বিএনপির যুদবদল ছাত্রদল পক্ষ থেকে কোরআন খতম ও মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম জিয়ার ছেলে তারেক রহমান ও মায়ের সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র সাহেদ আলী পটু ও সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, যুবদল সভাপতি মোঃ শিবলী নোমান সদস্য শাহ মোহাম্মদ শিব্বির, ছাত্রদল সম্পাদক ইরাজ মাহমুদ বাবু।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সহসভাপতি মোঃ সোহেল।