প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬:১২ পিএম (ভিজিট : ৬৯)

X
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো সাতক্ষীরাতেও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এসব পেশাজীবীরা।
রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত কর্মবিরতিতে বক্তব্য রাখেন মোঃ আব্দুর রহমান (ল্যাব ইনচার্জ, সদর হাসপাতাল), সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট গোলাম কিবরিয়া, ইসলামী ব্যাংক হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রব্বুল হাসান, এসডি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট শামীম হোসেন, মাথাতাব উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকের মেডিকেল টেকনোলজিস্ট লুৎফুর রহমান মুন্না, আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকের ল্যাব ইনচার্জ তুষার, মেডিকেল টেকনোলজিস্ট আসাদুজ্জামান ও নাজমুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “বাংলাদেশে সকল ডিপ্লোমাধারীরাই ১০ম গ্রেড পেলেও শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো ১১ গ্রেডে রয়ে গেছে। ১০ম গ্রেড আমাদের দাবি নয় এটি আমাদের অধিকার।তারা আরও জানান, দাবি আদায়ের অংশ হিসেবে আজ দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে। দ্রুত দাবির বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন,দাবি বাস্তবায়নে তালবাহানা করা হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস শাটডাউন পালন করা হবে।