বিনোদন শিশুদের সুস্থতা ও মেধা বিকাশে ভূমিকা রাখে: জেলা প্রশাসক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেছেন, “শিক্ষার পাশাপাশি শিশুদের বিনোদনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। বিনোদন শিশুদের সুস্থতা, মনন

2025-11-30T19:01:58+00:00
2025-11-30T19:01:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিনোদন শিশুদের সুস্থতা ও মেধা বিকাশে ভূমিকা রাখে: জেলা প্রশাসক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:০১ পিএম   (ভিজিট : ১২৬)
X

দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেছেন, “শিক্ষার পাশাপাশি শিশুদের বিনোদনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। বিনোদন শিশুদের সুস্থতা, মনন ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

রবিবার বিকেলে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত শিশুপার্কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সরোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি উন্মুক্ত শিশুপার্ক নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এ পার্কটি উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy