প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম (ভিজিট : ৩৯৬)

X
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নীলফামারীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সাবেক সভাপতির বাসভবনে সাবেক নেতাকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি আজিজ আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাহেদুল ইসলাম দোলন,জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ,মোস্তাক হোসেন।
আয়োজকরা জানান, দলের নেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়েছে এবং তাঁর সুস্থতা প্রত্যাশা করেন তাঁরা।