চান্দিনায় মহান বিজয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

সারাবাংলা

কুমিল্লার চান্দিনায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা

2025-11-30T19:08:51+00:00
2025-11-30T19:08:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চান্দিনায় মহান বিজয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম   (ভিজিট : ৭৩)
X

কুমিল্লার চান্দিনায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত থেকে দিবসটি সফলভাবে উদযাপনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আরিফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুন নাহার ভুইয়া, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মোস্তফা আমীর ভূইয়া, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোসাঃ আয়েশা আক্তার এবং উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (বিএডিসি) নাঈম সৌরভ।

সভায় মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy