মিঠাপুকুরে ডিবি পরিচয়ে অটো ছিনতাই

মিঠাপুকুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের মিঠাপুকুরে অভিনব কৌশলে ছিনতাইকারীরা হাইস গাড়ি ব্যবহার করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অটো ছিনতাই করে নিয়ে গিয়েছে।

2025-11-30T19:12:12+00:00
2025-11-30T19:12:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মিঠাপুকুরে ডিবি পরিচয়ে অটো ছিনতাই
মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : ২৫৭)
X

রংপুরের মিঠাপুকুরে অভিনব কৌশলে ছিনতাইকারীরা হাইস গাড়ি ব্যবহার করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অটো ছিনতাই করে নিয়ে গিয়েছে। এসময় ছিনতাইকারীরা অটো চালককে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে যান। 

শনিবার (২৯ নভেম্বর)  রাত আনুমানিক ৮ টার সময় ঢাকা রংপুর মহাসড়কের বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইকৃত অটো চালকের নাম, সাইদুল মিয়া (৪০), সে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর কোনাপাড়া গ্রামের আলমের পুত্র। 

ভুক্তভোগীর পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় সাইদুল রংপুর মডার্ণ মোড় থেকে যাত্রী নিয়ে মিঠাপুকুর উপজেলার গড়ের মাথায় পৌঁছান। সেখানে যাত্রীদের নেমে দিয়ে জায়গীর বাসস্ট্যান্ডগামী তিন যাত্রীকে অটোতে তুলেন। বাড়ি ফেরার উদ্দেশ্যে জায়গীর বাসস্ট্যান্ডে যাত্রীদের নেমে দিয়ে বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসামাত্র একটি হাইস গাড়ি তার পথরোধ করে। এ-সময় কালো হাইস গাড়ি থেকে নেমে ৬/৭ জন, নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অটোতে অবৈধ মাদক আছে বলে তল্লাশি চালাতে থাকেন। তল্লাশির সময় সাইদুলের কাছ থেকে জোরপূর্বক অটোর চাবি এবং মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে তাকে জিম্মি করে হাইস গাড়িতে তুলে নিয়ে যান ছিনতাইকারীরা।

অটো চালক সাইদুল বলেন, আমাকে হাইস গাড়িতে তোলার পর ছিনতাইকারীরা আমার বুকে পা তুলে দেয়। মুখে কালো টেপ এবং হাত-পা বেঁধে ফেলেন। প্রায় ৪ ঘন্টা, হাইস গাড়িতে বিভিন্ন স্থানে ঘোরার পর আমাকে এসএ এগ্রো ফিড সংলগ্ন একটি মাদ্রাসার সামনে ফেলে দেয়। কোনো রকমে আমার মুখ এবং হাতের বাঁধন খুলে ঘটনাস্থলে এসে দেখি আমার অটো নাই।

এবিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান , বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। জড়িতদের শনাক্ত এবং ছিনতাইকৃত অটো উদ্ধারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy