বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’তে বিশেষ দোয়া মাহফিল

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ

2025-11-30T22:17:54+00:00
2025-11-30T22:17:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’তে বিশেষ দোয়া মাহফিল
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম   (ভিজিট : ৫১)
X

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ ৩০ নভেম্বর ২০২৫ উত্তরাস্থ বিজিএমইএ কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বর্তমান বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক আসেফ কামাল পাশা, পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী, প্রাক্তন পরিচালক আশিকুর রহমান (তুহিন), সাবেক পরিচালক শোভন ইসলাম এবং বিজিএমইএ এর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কো চেয়ারম্যান, ও সাধারণ সদস্যগন এই মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, প্রাক্তন সভাপতি কাজী মনিরুজ্জামান এবং বিজিএমইএ এর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী । তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দীর্ঘ পথচলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য ও আপসহীন অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মাহফিলে উপস্থিত সকলের সম্মিলিত অংশগ্রহণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিজিএমইএ এর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।  

উল্লেখ্য, আজকের দিনটি (৩০ নভেম্বর) বিজিএমইএ এর সাবেক সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক জনপ্রিয় মেয়র আনিসুল হক এর প্রয়াণ দিবস হওয়ায়, একই মোনাজাতে তার রুহের মাগফিরাত কামনা করেও বিশেষভাবে দোয়া করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy